সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৫:৩৮ পূর্বাহ্ন
৪১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, মদ এবং ১টি ট্রাক। সোমবার (১৭ মার্চ) ভোররাতে এসব পণ্য জব্দ করে সুনামগঞ্জ বিজিবি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন স্থান হতে মালিকবিহীন অবস্থায় মাছিমপুর বিওপি কর্তৃক ২০০ ঘনফুট ভারতীয় পাথর ও একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ২৪ হাজার টাকা। লাউড়েরগড় বিওপি কর্তৃক ৭৪০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা। টেকেরঘাট বিওপি কর্তৃক ১২০০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। নারায়ণতলা বিওপি কর্তৃক ২১৫ পিস ভারতীয় সাবান জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার ৪৩০ টাকা। চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৯ কেজি ভারতীয় চিনি ও ২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩৬০ টাকা। অপরদিকে, পেকপাড়া বিওপি কর্তৃক ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। বাঙ্গালভিটা বিওপি কর্তৃক ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। বনগাঁও বিওপি কর্তৃক ৭৫০ পিস ভারতীয় ওড়না জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা এবং মাটিরাবন বিওপি কর্তৃক একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। ডলুরা বিওপি কর্তৃক ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় পাথর, ফুচকা, বাসমতি চাল, সাবান, গরু, ওড়না, চিনি, ট্রাক শুল্ক কার্যালয় এবং ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি