সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার দারুল কোরআন হাফিজিয়া হক্কানিয়া মাদ্রাসায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মোট ৭৫ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ২৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। উক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক, ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায়, মানবসেবামূলক কাজগুলো অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জ জেলায়ও করা সম্ভব হচ্ছে। অন্যান্যের মধ্যে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিমসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯:৩০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স