সুনামগঞ্জ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন তাহিরপুরে প্রসূতি মায়েদের জন্য ‘পারাপার’ সেবা নৌকা ও পিকআপ অ্যাম্বুলেন্সে দ্রুত হাসপাতালে পৌঁছানোর উদ্যোগ চোর অপবাদে ৩ যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

পুলিশকে পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:৪১:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:৪১:২০ পূর্বাহ্ন
পুলিশকে পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুলিশই সম্মুখসারির মানুষ। পুলিশ মানে আইন ও শৃঙ্খলা। আর এই আইন ও শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুক কোনো কাজে আসবে না। সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সরকার যা কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা সম্মুখসারির মানুষ। করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা (পরিবেশ) সৃষ্টি করে। এনভায়রনমেন্ট না থাকলে কোনো কাজ হয় না। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশের কথার প্রসঙ্গে বারবার আমরা বলেছি দুটি কথা আইন ও শৃঙ্খলা, এটাই হলো পুলিশ। ... পরিবেশ সৃষ্টি করা। আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকল তাহলে সরকারই কি, গণতন্ত্র কি, অধিকার কি, নাগরিকদের কি, কিছুই থাকে না। এটাই ছিল মূল জিনিস। আমরা পুলিশকে অবহেলা করে, বা পাশ কাটিয়ে গিয়ে দেশ গড়তে পারব না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। বীজ লাগানো হয়, চারা লাগানো যায় সবকিছু হয়। আইন না থাকলে ও শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুক কোনো কাজে আসবে না। বাংলাদেশ একটি মস্ত বড় সম্ভাবনাময় দেশ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তবে সেই সম্ভাবনাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না, ঠেকে যাচ্ছি। আজকে আমরা যে সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ। সে সম্ভাবনাকে কার্যে পরিণত করা। এবং জুলাইয়ের এ অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এ সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। কারণ হারিয়ে ফেলা সোজা। মুহূর্তে হারিয়ে যায়। এ সম্ভাবনাকে ধরে রাখা। যেটুকু সময় আমাদের আছে, এর মধ্যে আমরা চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই, এই পথে আমরা এগোলে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম