সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

কুরবাননগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন
কুরবাননগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনপুর (নোয়াগাঁও) গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরবর্তী সময়ে আরো সহযোগিতার আশ্বাস দেন তিনি। তাৎক্ষণিকভাবে প্রশাসনের আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। এসময় ৫টি পরিবারের সদস্যদের মাঝে ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এরমধ্যে নজরুল মিয়া, সৈয়দ মিয়া, মিলন মিয়া ও একলাছ মিয়ার বসতঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা ও মুখলেছ মিয়া’র বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে ৫ হাজার টাকা দেওয়া হয়। এর আগে ৪ টি পরিবারের সদস্যদের মাঝে ৮ প্যাকেট শুকনো খাবার (চাল, ডাল, তেল) বিতরণ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে তাৎক্ষণিকভাবে ডিসি স্যারের নির্দেশনায় তাদেরকে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। পরবর্তীতে যদি আরও সরকারি কোনো সহায়তা আসে তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এসময় সদর উপজেলার কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত, সাংবাদিক তানভীর আহমেদ, মুশফিকুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার কুরবানগর ইউনিয়নের হাছনপুর গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৪টি বসতঘর পুরে পুরোপুরি ছাই হয়ে যায়। এসময় পার্শ্ববর্তী আরও ১টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রাতেই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম