সুনামগঞ্জ , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা : এমপি কয়ছর আহমদ হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা জনজীবনে শান্তি-নিরাপত্তা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার সুনামগঞ্জের নতুন ডিসি মোহাম্মদ মিনহাজুর রহমান প্রাণের উচ্ছ্বাসে বর্ষবরণ শিক্ষা ক্ষেত্রেও সিলেটকে এগিয়ে নিতে হবে : শিক্ষামন্ত্রী দ্রোহে-প্রতিবাদে উদীচী’র বর্ষবরণ আসমানে মেঘ দেখলেই কৃষকের মনে শঙ্কা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমকে বিদায় সংবর্ধনা রেললাইন, শুল্ক স্টেশনসহ একগুচ্ছ দাবি সংসদে তুলে ধরলেন এমপি নূরুল ইসলাম আজ পহেলা বৈশাখ আগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারত ভাঙন রোধ, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা মইনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১ নববর্ষ হাওরবাসীর জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা সাড়ে ৫ হাজার কোটি টাকার ফসল উৎপন্নের আশা যে ছয় কারণে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা অধ্যাদেশ নিয়ে বিরোধীদল ইস্যু তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে : জামায়াত আমির

জগন্নাথপুরে সড়কের ভাঙনে অরক্ষিত হাওরের ফসল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৫০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:২৯:৩৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সড়কের ভাঙনে অরক্ষিত হাওরের ফসল
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রধান সড়কের ভাঙনে স্থানীয় হাওরে উৎপাদিত বোরো অরক্ষিত অবস্থায় রয়েছে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন অবস্থায় আছে। এ নিয়ে স্থানীয় জনমনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ১৫ মার্চ শনিবার সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ-লাউতলা প্রধান সড়কের লাউতলা এলাকায় এক এক করে ছোট-বড় ৬টি ভাঙন রয়েছে। এর মধ্যে কার্লভার্টও ভেঙে গেছে। যে কারণে সড়কের এ অংশ দিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। যদিও সড়কের পাশ দিয়ে বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচল করছে। এছাড়া সড়কের এসব ভাঙনের কারণে স্থানীয় বিলচর, দারারপেট, ঐয়ারবন, ডিগারকুল, জাহিরবন, কোনারবনসহ বেশ কয়েকটি ছোট-বড় হাওরে প্রায় ২৫০ হাল জমির বোরো ধান অরক্ষিত অবস্থায় রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা। আবদুল লতিফ, রফিক মিয়া, মানিক মিয়া, আতাউর রহমান, কবির মিয়াসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের ভাঙনের কারণে অত্র অঞ্চলের মানুষজন বিপদে আছি। বিগত ২০২২ সালের বন্যায় সড়ক ভেঙে ছিল। পরে মাটি ভারট হলেও গত বছর আবার ভেঙে গেছে। এবার আর কোন কাজ হয়নি। ফলে স্থানীয় হাওরের বোরো ফসল অরক্ষিত রয়েছে। নদীতে পানি আসলেই কোন প্রকার বাঁধা ছাড়াই হাওরে পানি ঢুকে ফসলহানি হবে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা পাউবো কর্মকর্তা সবুজ কুমার শীল বলেন, এসব ভাঙন পাউবোর অন্তর্ভুক্ত নয়। তবে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, এ সড়কের কাজের জন্য টেন্ডার হয়ে গেছে। কাজও শুরু হয়ে যাবে। তবে কাজ করতে গেলে যেন কেউ কোন সমস্যা না করে আমরা সেটাই চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা

হাওরে ‘নয়া দুর্যোগ’ জলাবদ্ধতা