সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

কৃষক নেতা আজাদ মিয়া হত্যা : বিচারের অপেক্ষায় ৬ বছর

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৩৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:৩০:০৫ পূর্বাহ্ন
কৃষক নেতা আজাদ মিয়া হত্যা : বিচারের অপেক্ষায় ৬ বছর
স্টাফ রিপোর্টার ::
কৃষক নেতা আজাদ মিয়া হত্যাকান্ডের ৬ বছর পার হলেও এখনো মামলার তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছেন নিহতের পরিবার। গেল ৬ বছরে দুই দফা তদন্ত হলেও অদৃশ্য কারণে প্রতিবারই ঘটনার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। প্রথম দফায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিলেট (পিবিআই) মামলাটির তদন্তের দায়িত্ব পায়। সুনামগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সনজুর মোর্শেদ শাহিন মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নূরুল হক এবং উকিল আলীর নাম বাদ দিয়ে অপর ৩জনকে আসামি করে কোর্টে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে পিবিআই’র তদন্ত প্রতিবেদনেও এজাহারভুক্ত আসামি নূরুল হক এবং উকিল আলীর নাম না থাকায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাদীপক্ষ। নূরুল হক এবং উকিল আলী এই হত্যাকান্ডের প্রকৃত মাস্টার মাইন্ড অভিযোগ করে মামলার বাদী নিহতের বড় ভাই আজিজ মিয়া বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং এরা দুজন হচ্ছে এই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী। আমরা সব ধরনের তথ্য-প্রমাণ পুলিশ এবং পিবিআইকে দিয়েছি। তারপরও কি কারণে কোন অদৃশ্য ইশারায় এদের দুজনকে আসামি থেকে বাদ দেয়া হয়েছে আমরা জানিনা। তবে এটা জানতাম যে আসামিরা খুবই প্রভাবশালী। তখনকার আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ কয়েকজন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা এবং আমলা আসামিপক্ষের নিকটাত্মীয় বিধায় মামলার তদন্তে তাদের প্রভাব থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কথা উল্লেখ করে আজিজ মিয়া বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা এবং আমলারাও গা ঢাকা দিয়েছে। কেউ দেশ ছেড়ে পালিয়েছে। এবার মামলাটির অধিকতর তদন্ত হলে আমরা ন্যায়বিচার পাবো আশা করছি। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ মার্চ দিবাগত রাত দশটার দিকে বাসায় ফেরার পথে সুনামগঞ্জ শহরের পিটিআই স্কুল সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হন হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ মার্চ তিনি মারা যান। পরের দিন ১৮ মার্চ নিহতের বড় ভাই আজিজ মিয়া বাদী হয়ে নূরুল হক, উকিল আলী, পাভেল আহমদ এবং রিপন মিয়া এই চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য উচ্চ আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে বলে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি