সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১২:৫৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১২:৫৪:৩৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জামায়াতের ইফতার মাহফিল
দোয়ারাবাজার প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী, দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয় । ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. এমদাদুর রহমান, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদ রহমান মেম্বার, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্ষুদ্র প্রকল্প কর্মকর্তা সাহিনুর রহমান, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসান মাহমুদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ