সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সুনামগঞ্জ সমিতি সিলেটের ইফতার মাহফিলে সুবিপ্রবি উপাচার্য

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সমিতি সিলেটের ইফতার মাহফিলে সুবিপ্রবি উপাচার্য
সুনামগঞ্জের শিক্ষার উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেছেন, শিক্ষা, চিকিৎসা, সমাজ উন্নয়ন, মানসেবাসহ দেশের কল্যাণে সুনামগঞ্জ সমিতি সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা আমাদের জনগণের জীবনযাত্রা উন্নত করার দিকে বড় ধরনের পদক্ষেপ। তিনি বলেন, সমাজের অগ্রগতি ও কল্যাণের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এই সংগঠনটি শুধু সমাজসেবা নয়, বরং ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা প্রশংসনীয়। তিনি সুনামগঞ্জের শিক্ষার প্রসার ও উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শনিবার (১৫ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে সুনামঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ড. মো. দিদার চৌধুরী এবং যুগ্ম সাধারণ স¤পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বন্দরবাজার জামে মসজিদ ও শাহী ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি নাসিম হোসাইন, উপদেষ্টা অ্যাডভোকেট রাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমিতির ধর্ম বিষয়ক স¤পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। উস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সহ-সভাপতি প্রফেসর আব্দুল মন্নান খান, এস এম আব্দুল হাই পীর, অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, মো. গোলাম কাদের চৌধুরী, নাদিরা সুলতানা, শাহ মো. হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ স¤পাদক সৈয়দ বদরুল আলম, কাশমির রেজা, সৈয়দ নেছার আহমদ, ছাতক সমিতির সাবেক সাধারণ স¤পাদক এডভোকেট মো. সিদ্দিকুর রহমান, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য, সমিতির দপ্তর স¤পাদক এটিএম তারেক। এছাড়াও সুনামগঞ্জ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির অর্থ স¤পাদক মোস্তাফিজুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ খান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি