সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সলুকাবাদ ইউনিয়নে অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:০২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:০২:২৯ পূর্বাহ্ন
সলুকাবাদ ইউনিয়নে অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সমর্থনে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্ব ও সলুকাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ স¤পাদক শামসুল আলম বিল্লালের সঞ্চালনায় ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন শ্রমিক দল নেতা নবী হুসেন। ইফতার পূর্ববর্তী সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফুল মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম দিলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, সদর উপজেলা বিএনপি’র সদস্য ওমর খৈয়াম, সুনামগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক দলের সভাপতি ইকবাল হুসেন, সুনামগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি রুমেন আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম স¤পাদক তোফাজ্জল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম স¤পাদক নূরুল আলম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, আব্দুল হাই, হাজী শাবুল, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র সদস্য আব্দুর সাত্তার, বিএনপি নেতা কামাল উদ্দিন, নুর আলম, রমজান মিয়া, ছয়ফুল্লাহ, নজরুল ইসলাম, ফারুক মিয়া, আজিজ মিয়া, সবদর আলী, শামসু মিয়া, আওলাদ হোসেন, আক্তার হুসেন প্রমুখ। ইফতার মাহফিলে জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪