সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন
বিএনপি নেতা-কর্মীদের সভা

বিএনপি কোনো ভাইয়ের স্বার্থের জন্য ক্যাডারভিত্তিক রাজনীতি করতে পারে না

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০১:৪৪:৫২ পূর্বাহ্ন
বিএনপি কোনো ভাইয়ের স্বার্থের জন্য ক্যাডারভিত্তিক রাজনীতি করতে পারে না
স্টাফ রিপোর্টার :: বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের সর্বস্তরের বিএনপির নেতৃবৃন্দ ব্যানারে সাবেক হুইপ অ্যাড. ফজলুল হক আছপিয়ার বাসভবনে আলোচনা সভা পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও জুলাইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাঁধ্য হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অনেক নেতা নিজেকে রাজাধীরাজ মনে করছেন। শক্তি প্রদর্শনের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষমতার রাজনীতি করে আসছেন। যা দলের জন্য কখনোই সুখকর নয়। বক্তারা বলেন, আমরা দলের আনুগত্য করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এই সংগঠন কোনো ভাইয়ের স্বার্থের জন্য ক্যাডারভিত্তিক রাজনীতি করতে পারে না। আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করবো। দল যাঁকে মনোনয়ন দিবে, তাঁকে সমর্থন দিব। বক্তারা আরও বলেন, জেলার ১৬ ইউনিটের কমিটিতে অনেক আওয়ামী লীগের সুবিধাভোগীদের স্থান দেয়া হয়েছে। অচিরেই তাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। তৃণমূলকে ঐক্যবদ্ধ করে দলকে সুসংহত করতে সকলের প্রতি আহ্বান নেতৃবৃন্দের। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, সেলিম আহমদ, আবুল মনসুর শওকত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট শামীম আহমদ, আতাউর রহমান, সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন, অ্যাডভোকেট কামাল হোসেন, আব্দুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আফসার উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা সলিব নূর বাচ্চু, মইনুল হক, অ্যাডভোকেট সাদিকুর রহমান স্বপন, আলী নূর, ইছাক আলী, ফিরোজ মিয়া, আলাউদ্দিন, জাকির খান, রোকন মিয়া, আল আমীন, যুবদল নেতা আব্দুল লতিফ ময়না, ফয়সল আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স