সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বাংলাদেশ ব্যাংকে শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রুল

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১১:২৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১১:২৮:১২ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকে শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসানের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ এই রুল জারি করেন। রিট আবেদনের পক্ষে আইনজীবী মাহমুদুল হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠার বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। আইনজীবী মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের দুই ধরনের ব্যাংকিং সিস্টেম চালু আছে। সুদ ভিত্তিক এবং ইসলামী শরিয়াহভিত্তিক। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী জনগণ তাদের ধর্ম পালনের অংশ হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে লেনদেন করে থাকেন। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো ইসলামী বিভাগ নেই। তাই বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রিট করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ