সুনামগঞ্জ , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে ১ আসনে সবাই ঐক্যবদ্ধ: আনিসুল জামালগঞ্জে ‘ভাইয়াপি’ কুস্তি খেলা অনুষ্ঠিত দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পে জরিপ সম্পন্ন! ১২টি অবৈধ পাম্প মোটর ও ৬টি পানির সংযোগ বিচ্ছিন্ন সদর উপজেলায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত হাওরে তৎপর পাখি শিকারিরা, নজরদারি বাড়ানোর তাগিদ

জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৪১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৪১:২৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাচনা বাজারে এই আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (সুনামগঞ্জ-১) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. মাহবুবুর রহমান সরকার। এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, ২য় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান আজিজ, সদস্য এমদাদুল হক আফিন্দী, নূরে আলম ফরায়েজী, আলী আক্কাস মুরাদ, ফরিদ মিয়া তালুকদার ও ইকবাল হাসান তালুকদার, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, সহসভাপতি রজব আলী, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক হিরণ, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া চৌধুরী, বিএনপি নেতা সংগ্রাম হোসেন, উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজির মোড়ল প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার ভোরে উপজেলার সাচনা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ১৩টি দোকান আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়। এসময় দোকানে থাকা এক কিশোরের কোমরের নিম্নাংশ পুড়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান