সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:২৪:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:২৪:১৯ পূর্বাহ্ন
প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়ে ৪ দিন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে বুধবার (১২ মার্চ) ভোর রাতে আব্দুস সামাদ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলীর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ই মার্চ শনিবার পারিবারিক বিরোধের জেরে ওয়ারিশ আলী গংদের লোকজন আব্দুল মান্নানের বাড়িতে এসে তাদের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে মারধর শুরু হয়। মারামারির ঘটনায় আহতের হাসপাতালে পাঠানোর পর এক সালিশের মাধ্যমে এই বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তবে সালিশ না মেনে ওয়ারিশ আলী ও নশাদ আলীর নির্দেশে দিলাল মিয়া, মিজান আহমদ, সফিক আলী, সমজ আলী, সৈরত আলী ও শাজাদ মিয়া আব্দুস সামাদকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় আহতদের প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আব্দুস সামাদকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল প্রেরণ করেন। পরবর্তীতে এ ঘটনায় গত রবিবার (৯ মার্চ) দোয়ারাবাজার থানায় ১১ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন গুরুতর আহত সামাদের বড় ভাই আব্দুল মান্নান। অভিযোগ দায়েরের চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সামাদের। এর পূর্বে এ ঘটনায় সম্পৃক্ত থাকায় দোয়ারাবাজার থানার এসআই আসলাম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করে পুলিশ। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, কাউয়াঘর গ্রামে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আহতের লোকজন থানায় অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে দিলাল মিয়া ও সফিক আলী নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আহতদের পক্ষের আব্দুস সামাদ নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা