সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:১২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:১২:৫৪ পূর্বাহ্ন
এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে মানববন্ধন করেন জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহ¯পতিবার (১৩ মার্চ) সুনামগঞ্জ জেলা নির্বাচন ভবন প্রাঙ্গণে সকাল ১১টা থেকে মানববন্ধন শুরু করেন তাঁরা। দুপুর ১টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ থাকে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এহসান আহমদ, ডাটা এন্ট্রি অপারেটর মো. আনোয়ার হোসেন, স্ক্যানিং অপারেটর মো. মোকাররম হোসেন, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী লাবনী সরকার লাবণ্যসহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আস্থা প্রকল্পের সদস্যবৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘রক্তে গড়া এনআইডি, কোথাও নিতে দেবো না’; ‘ইসির অধীনে এনআইডি, জনগণের নিরাপত্তার গ্যারান্টি’; ‘এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার’; ‘এক-দুই-তিন-চার, এনআইডির পিছু ছাড়’; ‘ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না’ প্রভৃতি স্লোগান দেন। এছাড়া একই ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ডও ছিল তাদের হাতে। এদিকে জেলা আস্থা প্রকল্পের কর্মীরা তাদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। জামালগঞ্জ : জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে জামালগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম, অফিসের স্টাফ মোশাররফ আলম মুসা, আফজাল হোসেন শাহীন, মোজাহারুল ইসলাম, তারা মিয়া প্রমুখ। মানববন্ধনে আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সরাসরি ভোটার তালিকার সঙ্গে যুক্ত। এটি নির্বাচন কমিশনের অধীনে থাকলে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল রাখা সহজ হয়। একাধিক সংস্থার অধীনে থাকলে দ্বৈততা ও সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। এতে করে জনগণের ভোগান্তি হবে। নির্বাচন কমিশনের অধীনে থাকলে এটি সুসংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালিত হয়। তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়, এটি নাগরিকের অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে থাকাই সর্বোত্তম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম