সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৮:২৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৮:২৪:৪৬ অপরাহ্ন
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় চলমান সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়’ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ফোরাম অন র্ফো এন্ড হারমুনি সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইনের সভাপতিত্বে ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক সমন্বয়কারী তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার সিলেট অঞ্চলের আঞ্চলিক সম্বয়কারী বর্ণা দাস। প্রকল্পে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের এফসি কুদরত পাশা। অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্যাশিশু এডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদিন, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক স¤পাদিক সামিনা চৌধুরী মনি, সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম স¤পাদক জিয়াউর রহমান, সুজন সু-শাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সাংগঠনিক স¤পাদক নুরুল হাসান আতাহার, সুনামগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী ফজলুল করিম সাঈদ, বিশ্বম্ভরপুর উপজেলা পিএফজির সমন্বয়কারী ফুল মালা, তৃতীয় লিঙ্গের প্রিয়াংকা। বক্তব্য রাখেন পিএফজি সদস্য মাসুম হেলাল, আমিনুল হক, কর্ণবাবু দাস, রীনা বেগম, লক্ষ্মী রানী, ইমাম মোয়াজ্জিন পরিষদের মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, সাংবাদিক দিলাল আহমদ, পল্লব ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্য়ীয় নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমাজিক সম্প্রীতি ছড়ানো এবং প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলের মতামত এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়। যার মাধ্যমে ভবিষ্যতে সুন্দর একটি সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা এবং আরো বেশি সম্প্রীতির সুবাতাস ছড়িয়ে দেয়া সম্ভব হবে। তাঁরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারা ভবিষ্যতে সুনামগঞ্জে সকল ধরনের সহিংসতা প্রতিরোধে এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় যথাযথভাবে কাজ করে যাবেন। এর মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪