সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ছাতকে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৮:২১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৮:২১:৫৭ অপরাহ্ন
ছাতকে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি :: ছাতকে পৃথক স্থান থেকে দুই জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার লাশগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জয়নাল আবেদীনের (৫০) লাশ উদ্ধার করা হয়। তিনি ছাতক উপজেলা ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। জানাযায়, জয়নাল আবেদীন মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে হাসপাতালের সরকারি কোয়ার্টারে গলায় ফাঁস লাগিয়ে আত্মত্যা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, গলায় ফাঁস লাগিয়ে মোছা. নুরুননেছা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের একটি ভাড়াটে বাসায় এ ঘটনা ঘটে। মোছা. নুরুন নেছা একই গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। তার পৈতৃক বাড়ি কুমিল্লায়। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স