সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

শাপলা মসলা ও রাইস মিল সিলগালা ইট মিশিয়ে তৈরি করা হতো গুঁড়া মসলা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৭:৪১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৭:৪১:৪৬ পূর্বাহ্ন
শাপলা মসলা ও রাইস মিল সিলগালা ইট মিশিয়ে তৈরি করা হতো গুঁড়া মসলা ছবি: প্রতিকী
দিরাই প্রতিনিধি :: দিরাই কলেজ রোডের শাপলা মসলা এন্ড রাইস মিলটি সিলগালা করা হয়েছে। ইট মিশিয়ে মরিচের গুঁড়া মসলা তৈরির দায়ে ওই মিলটি সিলগালা করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিন অভিযানটি পরিচালনা করেন। এছাড়া ওইদিন তিনি কলেজ রোডের বিভিন্ন ফার্মেসি, মুদিদোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, ক্যাব দিরাইয়ের সভাপতি নাজমা বেগম, কলেজ রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম আহমেদ, সাধারণ স¤পাদক নিয়াজ মাহমুদ রিপন প্রমুখ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ আল-আমিন জানান, অভিযানকালে শাপলা মসলা এন্ড রাইস মিলে মরিচের গুঁড়ার সাথে ইটের লাল মাটি মেশানোর সত্যতা পেয়ে ওই মিল সিলগালা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় কলেজ রোডের সৈকত ফার্মেসিকে ৬ হাজার, সোয়েব সুপার শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিরণময়ী ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তিনি আরও বলেন, শাপলা মসলা এন্ড রাইস মিল এবং কিরণময়ী ফার্মেসির মালিককে ২ সেপ্টেম্বর ভোক্তা অধিকার অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ে হাজির হয়ে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর