সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ব্যর্থতা নয়, সফলতাই কেবল কাম্য

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন
ব্যর্থতা নয়, সফলতাই কেবল কাম্য
সংবাদপ্রতিবেদনের শিরোনামটা ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করব : এসপি তোফায়েল আহাম্মেদ’। এই শিরোনামের মধ্যে প্রশাসনিক প্রতিশ্রুতি ও আশ্বাসের সঙ্গে জনপ্রত্যাশার পূর্ণতার স্বস্তি জড়িয়ে আছে। একজন প্রশাসকের কাছে জনসাধারণের এমনটাই প্রত্যাশা। এই কারণে প্রথমেই এসপি মহোদয়কে স্বাগতিক অভিনন্দনের সঙ্গে ধ্যন্যবাদ জানাই। ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে’ তিনি সাফল্য লাভ করুন, এই কামনা করি। অতীত ইতিহাস বলে, এই এসপি পদে এসে অনেকেই অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কাজের কাজ প্রত্যাশা অনুযায়ী হয়নি। ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত’ হওয়ার বদলে অবনতি হয়েছে কেবল। ভাষণে-বক্তৃতায় যদিও আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো সম্ভব হলেও আসলে মাঠপর্যায়ে তার বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ, তাতে কোনও সন্দেহ নেই। যিনি তা পারবেন তিনিই কর্মবীর। তাঁর জন্যে জাতি অপেক্ষায় আছে। দিনে দিনে এই সুনামগঞ্জে কাঠামোগত সহিংসতা প্রকারপ্রকরণ ও বহরে বেড়েছে বৈ কমে নি, যে সহিংসতা নির্মূলের দায় প্রতিষ্ঠিত প্রশাসন এড়াতে পারে না। এখানে কাঠামোগত সহিংসতা বলতে একনাগাড়ে যাবতীয় সামাজিক, রাজনৈতিক ও আর্থনীতিক অপকর্মকে বোঝানো হয়েছে, যা সমাজের বেসরকারি সাধারণ মানুষের উপর (বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতি মানুষের উপর, যারা খেটে খায়) জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এবং ক্রমাগত সম্পদ আত্মসাৎ কিংবা শোষণ করে চলেছে। যখন কোনও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে বলা হয় “...আমাকে বোঝার সময়টুকু দিতে হবে। সকলের কথা থেকে একটি জিনিসই উঠে এসেছে বালুমহাল, জলমহাল, মৎস্য এবং নৌপথে চাঁদাবাজি সুনামগঞ্জের বড় সমস্যা। চোরাচালান বন্ধে আমি পদক্ষেপ নেব, আপনাদেরকে (সাংবাদিকদের) নিয়েই পদক্ষেপ নিবো। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’ তখন প্রকৃতপ্রস্তাবে সমাজে বিরাজমান ‘একটি জিনিসই উঠে এসেছে’ কথার মধ্যে বিবৃত কাঠামোগত সহিংসতার ভয়ঙ্কর সমাজবাস্তবতাকেই প্রকারান্তরে বৈঠকের আলোচ্য করে তোলা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই প্রণীত হয় প্রতিশ্রুতি কিংবা আশ্বাসের সূচি এবং পরবর্তীতে বহুমাত্রিক প্রতিবন্ধকতার কারণে মাঠপর্যায়ে সে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কখনওই সম্ভব হয়ে উঠে না; এমনকি সমাজবান্ধব, জনহিতৈষী, সৎ ও নীতিনিষ্ঠ কারও কারও শত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে। অনিবার্য এই ব্যর্থতার মূল কারণ জনগণের ঊর্ধ্বে, জনবিচ্ছিন্ন ও কর্তৃত্বপরায়ণ বিদ্যমান আমলাতান্ত্রিক ব্যবস্থা। এই ব্যবস্থাকে বদলে দিতে না পারলে দেশপ্রেমিক ও জনবান্ধব কোনও কর্মকর্তার সদিচ্ছাই কোনও কাজ করবে না, বরং সকল মানুষের সকল সৎ প্রচেষ্টার সঙ্গে তাঁর (প্রশাসনিক কর্মকর্তার) প্রচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পরিণতিতে অসৎ ও অনৈতিক হয়ে উঠবে, ব্যর্থতায় পর্যবসিত হবে। যদিও সেটা কাম্য নয়। আবারও বলি, আমাদের নবাগত পুলিশ সুপার তার প্রতিশ্রুতি রক্ষায় সফল হোন, এই কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু