সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

পবিত্র রমজান হচ্ছে, ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম, জামায়াতের আমির তোফায়েল খান

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:৪৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:৪৪:২৪ পূর্বাহ্ন
পবিত্র রমজান হচ্ছে, ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম, জামায়াতের আমির তোফায়েল খান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, পবিত্র মাহে রমজান মোবারক হচ্ছে, মহান আল্লাহ্ তাআলার পক্ষ থেকে আমদের জন্য এক গুরুত্বপূর্ণ নিয়ামত। রমজানের তাৎপর্য আলোচনা করে শেষ করা যাবেনা। পবিত্র গ্রন্থ আল কোরআন ও হাদিসে বর্ণিত আছে, রমযনের রোযা হচ্ছে, ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম। ঈমান, নামায ও যাকাতের পরই রোযার স্থান। রোযার আরবি শব্দ সওম। এর আভিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় যাকে সওম বলা হয়। প্রত্যেক সজ্ঞান, বালেগ মুসলমান নর-নারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযা রাখার নিয়তে, পানাহারসহ রোযাভঙ্গকারী সকল ধরনের কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমযান মাসের চাঁদ উদিত হলেই, প্রত্যেক সুস্থ, মুকীম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয-নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমযান রোযা রাখা ফরয। তিনি আরও বলেন, রমজান মাসে শুধু রোযা রাখলেই হবে না, রোযার অন্যান আদব এবং বিধি নিষেধ সঠিকভাবে পালন করতে পারলেই, আল্লাহ্ তাআলা আমাদেরকে রোযার পরিপূর্ণ সওয়াব দান করবেন। আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা- গুটিলা পিসফুল মডেল মাদ্রাসা প্রাঙ্গণে বড়দল উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির এসব কথা বলেন। উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রোকন উদ্দিন, উপদেষ্টা কামরুল ইসলাম, নায়েবে আমির সেলিম হায়দার, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহসভাপতি মিলাদ উদ্দিন পাবেল, বাদাঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মুনসুর আহম্মদ, সাধারণ সম্পাদক রাখাব উদ্দিন বিপ্লব প্রমুখ। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা শাহজাহান আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা