সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শিক্ষার্থীদের ওপর বখাটেদের হামলা, আহত ১০

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৭:৩৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৭:৩৪:১২ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের ওপর বখাটেদের হামলা, আহত ১০
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অপসারণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের ও কলেজে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, লিয়াকতগঞ্জ উচ্চবিদ্যালয়ের ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদিরের অপসারণসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। মঙ্গলবার শিক্ষার্থীরা লিফলেট বিতরণের প্রস্তুতি নিলে বহিরাগত কয়েকজন বখাটে ক্যাম্পাসে ঢুকে তাদের ওপর হামলে পড়ে এবং তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ওইদিন দুপুরে প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করে। এ সময় হামলাকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। শিক্ষিকা হাসিনা মমতাজ, আল আমিন রহমান, আবুল কালাম আজাদ বলেন, অধ্যক্ষের দুর্নীতি অনিয়ম এবং স্বেচ্ছাচারী আচরণে আমরা অতিষ্ঠ। গত কয়েকদিন ধরে অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অধ্যক্ষের লেলিয়ে দেওয়া বখাটেরা ছাত্রদের ওপর হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আহত শিক্ষার্থী ইফতিখার হোসেন আবির, মাহিনুর রেজা আরিফ, আশরাফুল হক রানা বলেন, আমরা ৯ দফা দাবিতে আন্দোলন করে আসছি। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকলে অধ্যক্ষের ভাড়াটিয়া বখাটে তারেক ও প্রান্ত আহমেদ বাবু আমাদের ওপর হামলা চালায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ আব্দুল কাদির বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে আমার জানা নেই। আমি প্রতিষ্ঠানে ছিলাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেন, অধ্যক্ষের অনিয়ম দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স