সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক

বিষণ্ণ মনে শিক্ষা মন্ত্রণালয় ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:০৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:০৬:৩৪ পূর্বাহ্ন
বিষণ্ণ মনে শিক্ষা মন্ত্রণালয় ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
সুনামকণ্ঠ ডেস্ক :: শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাকে বিষণ্ন মনে শিক্ষা মন্ত্রণালয় ত্যাগ করতে দেখা যায়। সোমবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মন্ত্রণালয়ের রীতি অনুযায়ী কোনও উপদেষ্টা বা মন্ত্রী পদত্যাগ বা দায়িত্ব হস্তান্তর করলে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু ড. এম আমিনুলের বিদায় ছিল সম্পূর্ণ ভিন্ন। মন্ত্রণালয়ে তার শেষ মুহূর্তে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, তার পিএস এমনকি তার দপ্তরের কোনও কর্মকর্তাও বিদায় জানাতে আসেননি। এককথায় অনেকটা নিভৃতে বিদায় নিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হলে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী অনেকটা অপ্রস্তুত হয়ে কথা বলেন। তিনি বিষণ্ন মনে সর্বস্বান্তের মতো মন্ত্রণালয় থেকে বের হয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও তার কাছে কোনও ফাইল যেত না। অনেকটা হাজিরা দেওয়ার মতো রোল প্লে করতেন তিনি। নামকাওয়াস্তে তার এই পদ তাকে ব্যথিত করেছে। তিনি বিভিন্ন সময়ে আক্ষেপও করেছেন। এসব কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আরেকটি সূত্র বলছে, তিনি ভেবেছিলেন তাকে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। কিন্তু তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। এটা তার জন্য একটা অপমান। এই কষ্ট থেকে তিনি শিক্ষা উপদেষ্টা সিআর আবরারকে যেদিন মন্ত্রণালয়ে বরণ করা হয় সেদিনও তিনি উপস্থিত ছিলেন না। পদত্যাগের পর প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পদত্যাগ বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সরকারের চাপ বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা - জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। পদত্যাগ করে বড় কোনও দায়িত্ব নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাচ্ছি না। আমি পদত্যাগ করলেও কোনও না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা