সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জমি থেকে বালু-পাথর উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে কুপিয়ে জখম

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০৯:৫৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:২৮:৪৬ পূর্বাহ্ন
জমি থেকে বালু-পাথর উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীর তীরে ৩ ফসলি জমি (শিম ক্ষেত) থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে বাধা দেওয়ায় জমির মালিক কৃষক ফরিদ মিয়াকে বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করেছে বালুখেকোরা। তিনি সলুকাবাদ ইউনিয়নের কালীপুর ডলুরা গ্রামের মরহুম ধনু মিয়ার ছেলে। সোমবার ডলুরা কালীপুর চলতি নদীর তীরে এই ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সকালে বালু-পাথরখেকো সিন্ডিকেট ড্রেজার দিয়ে কৃষক ফরিদ মিয়ার (৩৮) জমি থেকে বালু-পাথর উত্তোলন করছিল। এসময় তিনি বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বালু-পাথরখেকোরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতের ভাই শাহজাহান মিয়া বলেন, সোমবার সকালে আমার ভাই ফরিদ মিয়ার নিজস্ব শিমক্ষেত থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন করছিল সিন্ডিকেট সদস্যরা। এতে তিনি বাধা প্রদান করেন। এ সময় একই গ্রামের ইছব আলীর হুকুমে মহর আলী, মোহাম্মদ আলী ও ইকবাল হোসেন মিলে ধারালো ছুরি দিয়ে ফরিদ মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। পরিবারের লোকজন জানান, আহত ফরিদ মিয়াকে নিয়ে ওসমানী মেডিকেলে ভর্তি আছেন। কিন্তু এখনও তার জ্ঞান ফেরেনি। অভিযোগের ব্যাপারে ইছব আলী জানান, আমি অসুস্থ বাড়িতে ছিলাম। মারামারির ঘটনায় ঘটনাস্থলে ছিলাম না। এদিকে, বিশ্বম্ভরপুর থানার এসআই তাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি বলে জানান। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোকলেছুর রহমান জানান, কালীপুর ডলুরায় মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফরিদ মিয়া নামের একজন ওসমানী মেডিকেলে ভর্তি আছে। তার হাতের কব্জির রগ ডিসপ্লেস হয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা