সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বিআইডব্লিউটিএ’র জেটি আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৭:২৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৭:২৭:১৫ পূর্বাহ্ন
বিআইডব্লিউটিএ’র জেটি আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা
স্টাফ রিপোর্টার :: অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে পাটলাই নদীতে থাকা বিআইডব্লিউটিএ’র জেটি আটকে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ঘটনাটি ঘটেছে। বিক্ষুব্ধরা স্থানীয় কামালপুর এলাকা থেকে শ্রীপুর বাজারে এনে আটকে রেখেছে জেটিটি। ঘটনার খবর পেয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন এবং ছাত্রজনতা ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেন। এসময় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারের লোকজন অতিরিক্ত টোল আদায়, লোকজনকে মারধর করে। এই কারণে জেটিটি এখানে এনে রাখা হয়েছে। এসময় বিআইডব্লিউটিএ’র ইজারাদারের দায়িত্বে থাকা এরশাদ তালুকদারসহ আরও কয়েকজন জানান, আমরা সরকারি নীতিমালা অনুযায়ী ও নির্ধারিত হারে টোল আদায় করছিলাম। কিন্তু গত ১০ দিন ধরে তা আর করতে পারছি না। আজ সকালে এই এলাকার লোকজন আমাদেরসহ বিআইডব্লিউটিএ’র জেটি জোরপূর্বক কামালপুর এলাকা থেকে শ্রীপুর বাজারে এনে রেখেছে। আমরা বেশি কিছু বললে মারধর করবে বিধায় তাদের কথা মত শ্রীপুর বাজারেই অবস্থান করছি। ইজারাদার মোহাম্মদ রতন মিয়া জানান, সকল ধরনের বৈধ কাগজপত্র থাকার পরও গত ৫ আগস্টের পর থেকে আমার লোকজন সরকারি নীতিমালা অনুযায়ী টোল আদায় করতে পারছে না। একটি পক্ষ আমাকে নানাভাবে হয়রানি করছে। আজ জেটিটি জোর করে নিয়ে এসেছে স্থানীয় কিছু লোকজন। তারা নানাভাবে মনগড়া অভিযোগ দিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কাছে। যার কোনো সত্যতা নেই। তাদের আসল উদ্দেশ্য আমার কাছ থেকে অংশীদার নেয়া। আমি না দেয়াতেই ভিত্তিহীন অভিযোগ করে আমাকে হয়রানি করছে। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, আগামী রবিবার এই বিষয়ে সিদ্ধান্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল অভিযোগ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দিবেন। সেই পর্যন্ত বিআইডব্লিউটিএ’র জেটি ও ইজারাদারের লোকজনের নিরাপত্তার দায়িত্ব ইউপি সদস্য দেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু