সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৪১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৪২:০০ পূর্বাহ্ন
ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জ ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বলা হয়, দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্য্যরে প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘিœত। অপরাধীরা শাস্তি না পাওয়ায় কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্য রিনা বেগম, সিরাজুল ইসলাম পলাশ, মশিউর রহমান রাসেল, নুরুল হাসান আতাহের, কর্ণবাবু দাস, জিয়াউর রহমান, মো. ওবায়দুল হক মুন্সী, শিক্ষক সাজাউর রহমান, মাজহারুল ইসলাম, মোস্তাক আহমেদ, ইয়ূথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য সাকিব, ইয়াহিয়া আহমদ, ইব্রাহিম, রাব্বি আহমেদ, মাহফুজ আহমেদ, তুর্য দাস, উম্মে সুমাইয়া তাবাসসুম, মুন্নি আক্তার, ফৌজিয়া রহমান ঊষা, আলী ইমরান, অনন্যা তালুকদার, রুমি দাস, ঝরনা আক্তার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন