সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করব : এসপি তোফায়েল আহাম্মেদ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৩৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৩৮:১২ পূর্বাহ্ন
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করব : এসপি তোফায়েল আহাম্মেদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেছেন, আমি মাত্র যোগদান করেছি, আমাকে বোঝার সময়টুকু দিতে হবে। সকলের কথা থেকে একটি জিনিসই উঠে এসেছে বালুমহাল, জলমহাল, মৎস্য এবং নৌপথে চাঁদাবাজি সুনামগঞ্জের বড় সমস্যা। চোরাচালান বন্ধে আমি পদক্ষেপ নেব, আপনাদেরকে (সাংবাদিকদের) নিয়েই পদক্ষেপ নিবো। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সোমবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা চান। এসময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন জলমহাল লুট, চোরাচালান, চাঁদাবাজি, মাদক, ট্রাফিক ব্যবস্থাসহ নানা বিষয়ে পুলিশ সুপারকে অবগত করেন। পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, দিরাই এবং শাল্লায় সংঘর্ষে হাতে তৈরি দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে এটা দেখেছি, তাদের নাম ও ছবি পেয়েছি, যেভাবেই হোক তাদের দ্রুত গ্রেফতার করা হবে। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা উন্নতি করতে এবং মাদকসেবীদের আইনের আওতায় আনতে সদরের ওসি ও টিআই’র সাথে বসবো। মানুষের চলার পথ আরেকটু সহজ করতে আমি অবশ্যই চেষ্টা করব। সর্বোপরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করব। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, পুলিশ পরিদর্শক (ওসি, ডিবি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ