সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:১৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:১৮:৩৮ পূর্বাহ্ন
আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের টিকা খাওয়ানো হবে। ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। প্রেসব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. যশোবন্ত ভট্টাচার্য। প্রেসব্রিফিংয়ে জানানো হয় সুনামগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৭,৯৩,৬২৬ জন। জেলার মোট অস্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ২১৬৫টি, মোট স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ১৩টি, মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা ২১৭৮টি। সুনামগঞ্জ জেলার (৬-১১) মাস বয়সী শিশুর মোট সংখ্যা (লক্ষ্যমাত্রা) ৪২৫৮৮। জেলার (১২-৫৯) মাস বয়সী শিশুর মোট সংখ্যা (লক্ষ্যমাত্রা) ৩,৪১,০৪২। জেলার (৬-১১) মাস বয়সী শিশুদের জন্য ১ লক্ষ আই.ইউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর চাহিদা ৪৫১২৩। জেলার (১২-৫৯) মাস বয়সী শিশুদের জন্য ২ লক্ষ আই.ইউ ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর চাহিদা ৩,৪৩,০০০। ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা সম্বন্ধে জানানো হয়- ১. শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে। ৩. শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে। ৪. ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়। ৫. ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তাই নির্ধারিত তারিখে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো জরুরি বলে জানানো হয় প্রেসব্রিফিংয়ে। প্রেসব্রিফিংয়ে বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান