সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

সাংবাদিক বিজয় রায়কে স্মরণ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:৩০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:৩০:৪৫ অপরাহ্ন
সাংবাদিক বিজয় রায়কে স্মরণ
স্টাফ রিপোর্টার :: কিছু কিছু মৃত্যু আফসোস রেখে যায়, বিজয় রায়ের মৃত্যু তেমন একটি। তিনি প্রগতিশীল ও সংস্কৃতিমনা মানুষ ছিলেন। খেলাঘর করতেন, উদীচী করতেন, ছাত্র ইউনিয়নও করেছেন। ছাতকে গেলে অথবা কোন ঘটনা ঘটলে সর্বপ্রথম তাঁর কথা মনে হতো। আন্তরিক ও সদাহাস্যজ্জ্বল মানুষটিকে আমরা অকালে হারিয়েছি। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে আমৃত্যু একনিষ্ঠ থেকেছেন প্রয়াত বিজয় রায়। সেজন্য সাংবাদিকতার কঠিন সময়েও তাকে বিপাকে পড়তে হয়নি। আকস্মিক তিনি নিজেই সংবাদের শিরোনাম হবেন কেউ ভাবতে পারেনি। তিনি নিজের কর্মের মাধ্যমে আমাদের কাছে বেঁচে থাকবেন। রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের কালীবাড়ি এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে বিজয় রায়ের অকাল প্রয়াণে স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা। দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ। বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের প্রাক্তন প্রধান বার্তা স¤পাদক কবি ইকবাল কাগজী, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী স¤পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সহকারী স¤পাদক জাহাঙ্গীর আলম, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার অ্যাড. এ আর জুয়েল, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, সাংবাদিক আলীম উদ্দিন, প্রয়াত বিজয় রায়ের সহধর্মিণী পলি রায়। সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় সভায় শোকবার্তা পাঠ করেন দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা স¤পাদক সজীব দে। এর আগে প্রয়াত বিজয় রায় স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভায় প্রয়াত বিজয় রায় এর পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ। শোকবার্তা তুলে দেন দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সহকারী স¤পাদক জাহাঙ্গীর আলম, বার্তা স¤পাদক সজীব দে। স্মরণসভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আকরাম উদ্দিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দোয়ারাবাজার প্রতিনিধি আশিক মিয়া, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান, প্রয়াত বিজয় রায়ের ছেলে প্রেম রায় ও ওম রায়। প্রসঙ্গত, ২০২৪ সালের ২২ অক্টোবর মঙ্গলবার ছাতকের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রতিভাবান গণমাধ্যমকর্মী বিজয় রায়। ছাতকের কালীবাড়ি এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র রায়ের ৯ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। বিজয় রায় একই সঙ্গে জাতীয় দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক নিউ নেশন এবং সবুজ সিলেটে ছাতক প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা