সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান
রণভূমিতে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৮, আহত ২০

জমি নিয়ে বিরোধ ও গ্রাম্য আধিপত্য বিস্তারের জের

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:২৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:৪৯:২৩ অপরাহ্ন
জমি নিয়ে বিরোধ ও গ্রাম্য আধিপত্য বিস্তারের জের
দিরাই প্রতিনিধি ::
জমি সংক্রান্ত বিরোধ ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৮ জন গুলিবিদ্ধ ও অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে সংঘর্ষ হলে মাদ্রাসা ছাত্রসহ ১৮ জন গুলিবিদ্ধ এবং উভয়পক্ষের ২০ জন আহত হয়। গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্র মুন্না মিয়া (১৫), বিজয় ইসলাম (১৪), আমিরুল (২৪), মোজ্জাকির (৪২), তোফায়েল মিয়া (৩৮), মরম মিয়া (৬০), ছাতির মিয়া (৬৫), মাসুম আহমেদ (২০), জাহিদ আলম (২৬), জয় ইসলাম (২০), শাকিবুল (১২), পাবেল মিয়া (৪২), শাহরুখ খান (২১), মো. মোজাহিদ (২৩), শাহ আলম মিয়া (৭০), বারেক চৌধুরী রুবেল (৪০), টিপু মিয়া (২৬) ও আব্দুস সাত্তার (৫০)সহ ১৮জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার পিন্টু দাস জানান, গুলির আলামত পাওয়া গেছে। তবে এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। গ্রাম এখন পুরুষশূন্য, এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা