সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ধর্ষকরা জানোয়ার, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৮:১৪ পূর্বাহ্ন
ধর্ষকরা জানোয়ার, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন
গণমাধ্যমে (দৈনিক সমকাল ॥ ৮ মার্চ ২০২৫) শিরোনাম করা হয়েছে, ‘দুই দিনেও জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির’। তারপর দৈনিক প্রথম আলো আরও জানিয়েছে , বিপন্ন শিশুটিকে চিকিৎসার্থে সিএমএইচে নেওয়া হয়েছে, যদি তাকে বাঁচানো যায়। আগামীকাল সম্পাদকীয় ছাপা হওয়া পর্যন্ত মেয়েটির কী হবে জানা নেই। সেটি ভীষণ অনির্ধারিত। শিশুটির বয়স আট বছর। তার বাড়ি মাগুরায়। আট বছরের শিুশুকে ধর্ষণের প্রতিবাদ কিংবা প্রতিকার বলে কীছু হতে পারে না। হলে হতে হবে অন্য কোনও কীছু। সুতরাং এ নিয়ে সম্পাদকীয় লেখারও কোনও অর্থ হয় না। তবু লিখছি। আসলে এই পশুপ্রবৃত্তিমূলক ধর্ষণ নিয়ে সম্পাদকীয়তে কী লেখা যায়, আর লিখেই বা কী হবে? যারা পশু হয়ে গেছে তাদেরকে মানুষ বানানো তো সম্পাদকীয় লিখে হয়ে যাবে না। এই মুহূর্তে কেবল রাগ হচ্ছে, সে রাগের হিং¯্রতা এতো বেশি যে, তাদের উচিত শিক্ষা দিতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে এমন মানুষরূপী পশুকে হত্যা করলে কোনও অপরাধ হবে না। সেটা তো সম্ভব নয়। সুতরাং রাষ্ট্রের কাছে, আদালতের কাছে দাবি রইল, এরা জানোয়ার, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। শিশুটি অচিরেই সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু