সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

টাঙ্গুয়ার হাওরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী ও কোনাজাল পুড়িয়ে ধ্বংস

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ০১:১৫:৫১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী ও কোনাজাল পুড়িয়ে ধ্বংস ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার ::
দেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি, ওয়ার্ড রামসার হেরিটেজ সাইট এবং মাদারফিসারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরের জেলা প্রশাসকের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরের গোলাবাড়ি আনসার ক্যাম্প ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় শনিবার (৮ই মার্চ) বিকেলে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের চায়না দুয়ারী এবং কোনাজাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম।
এসময় স্থানীয় ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম, জাকেরিন শিমুল ও মিজবাহ পলাশ, আনসার প্রশিক্ষক তারেক, টাঙ্গুয়া গ্রাম উন্নয়ন সমিতির সদস্যগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একই সময়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এবং লামাগাঁও এলাকার চাইন্যা জলমহালে বিষ প্রয়োগে প্রায় ৫ শত হাঁস নিধন করার ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি। এছাড়াও এসময় তিনি গইন্যাকুড়ি জলমহাল পরিদর্শন করেন। যেখানে সম্প্রতি বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম জানিয়েছেন, এসব সমিতির লাইসেন্স বাতিল করা হবে। সেই সাথে পারমিটধারীদের পারমিট বাতিল করা হবে এবং এবিষয়ে থানায় একাধিক মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ওসি তাহিরপুরকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, বিষপ্রয়োগ, কীটনাশক ছিটানো, জলমহাল (বিল) শুকিয়ে মৎস্য আহরণ দন্ডনীয় অপরাধ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার