সুনামগঞ্জ , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের

এবার রাতের আঁধারে বিলের মাছ লুট

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:২৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:২৮:১৯ পূর্বাহ্ন
এবার রাতের আঁধারে বিলের মাছ লুট
সামছুল ইসলাম সরদার :: গত চার পাঁচ দিন ধরে দিরাইয়ে দিনে-দুপুরে কামান, হাতনিসহ বিভিন্ন জলমহালের মাছ লুট হলেও এবার কৌশল পরিবর্তন করে রাতের আঁধারে মাছ লুটের ঘটনা ঘটেছে। উপজেলার জগদল ইউনিয়নের বাসুরী গ্রাম সংলগ্ন বড় হুগলি বিলের মাছ শুক্রবার দিবাগত রাতে লুট করেছে উচ্ছৃঙ্খল জনতা। এলাকাবাসী জানান, দিন থেকেই এলাকার উচ্ছৃঙ্খল জনতা রাতে বড় হুগলি বিল লুটের পরিকল্পনা করে এবং রাতের শুরুতেই হাজার হাজার মানুষ হুগলি বিলের মাছ লুটে ঝাঁপিয়ে পড়ে। রাত হওয়ায় প্রশাসনের লোকজনকে সেখানে দেখা যায়নি, লুটেরারা ইচ্ছে মতো রাতভর মাছ লুট করে নেয়। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বড় হুগলি বিল লুটের ঘটনা ফেসবুকে দেখেছি, তবে কেউ আমাদের জানায়নি, রাতে হওয়ায় আমরা কোন পদক্ষেপ নিতে পারিনি। অপরদিকে, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নাইন্দা বিল (সোমা ফিসারিজ) পুলিশ, সেনাবাহিনী ও এলাকার জনগণের প্রচেষ্টায় লুট থেকে রক্ষা পেয়েছে। এলাকাবাসী জানান, শনিবার সকালে কয়েক হাজার লোক নাইন্দা বিলের মাছ লুট করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া করলে উচ্ছৃঙ্খল জনতা পালিয়ে যায়। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও সেনাবাহিনীর টিমসহ সেখানে অবস্থান নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় উচ্ছৃঙ্খল জনতাকে তাড়িয়ে দিতে সক্ষম হই। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত। থানায় বিল লুটের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। আমরা আসামি ধরতে চেষ্টা অব্যাহত রেখেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা