সুনামগঞ্জ , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি

নিউইয়র্কে জয়নুল জাকেরীনের সফল অস্ত্রোপচার সম্পন্ন : দোয়া কামনা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:২১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:২১:৫১ পূর্বাহ্ন
নিউইয়র্কে জয়নুল জাকেরীনের সফল অস্ত্রোপচার সম্পন্ন : দোয়া কামনা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দেওয়ান জয়নুল জাকেরীনের মেরুদন্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ৪ মার্চ, মঙ্গলবার সকাল ৯টায় নিউইয়র্ক নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটালে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা যায়, সফল অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে সুস্থ আছেন। অস্ত্রোপচার জনিত রিকভারি পিরিয়ড শেষ হলেই তিনি দেশে ফিরে আসবেন। এই জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁর ঘনিষ্ঠজনরা জানান, রোগ মুক্তির পরে শীঘ্রই দেশে ফিরে তিনি সক্রিয়ভাবে দলীয় কর্মকান্ডে যুক্ত হবেন। তিনি সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে জোরে-শোরে নির্বাচনী প্রচারণায় নামবেন। তারা জানান, ওই আসনে তিনিই বিএনপি’র নমিনেশন পাবেন বলে আশাবাদী। উল্লেখ্য, জয়নুল জাকেরীন একবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও চারবার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?