সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
আন্তর্জাতিক নারী দিবস পালিত

সম্মিলিতভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:১৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:১৮:৪৩ পূর্বাহ্ন
সম্মিলিতভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’ - এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.জে.এম. রেজাউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। ওয়ান স্টপ ক্রাইসিস সেল-এর প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোছা. ফাতেমা বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তার, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি নাজনীন বেগম, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বর্ণা দাস, রোশনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা নারী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নারীদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সবাইকে সম্মিলিতভাবে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব