সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সচিবালয়ে সংঘর্ষ তিন মামলায় আসামি ১০ হাজার আনসার

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০২:৩৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০২:৩৯:৫৮ পূর্বাহ্ন
সচিবালয়ে সংঘর্ষ তিন মামলায় আসামি ১০ হাজার আনসার
সুনামকণ্ঠ ডেস্ক :: চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা। পরে সচিবালয়ে আটকে পরা উপদেষ্টা, সমন্বয়ক ও সচিবসহ কর্মকর্তাদের উদ্ধারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গেলে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সাধারণ আনসার সদস্যদের বিরুদ্ধে ডিএমপির তিন থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিন মামলায় এখনও পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শাহবাগ, রমনা ও পল্টন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানায় কর্মর্কতারা। শাহবাগ থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় এজাহারনামা আসামি ২০৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছেন। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজাহারুল ইসলাম বলেন, সচিবালয়ের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ২০৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাত হিসেবে দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখনও পর্যন্ত ১৮৯ জন আনসার সদস্য গ্রেফতার আছে। পল্টন থানা সূত্রে জানা যায়, একই ঘটনায় পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১১৪ জনে নাম উল্লেখ করে আরও ৪ হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ৯৫ জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। রমনা থানা সূত্রে জানা যায়, সচিবালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় রমনা থানায়ও একটি মামলা হয়েছে। মামলায় ৯৮ জন আনসার সদস্যের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এ মামলায় রমনা থানায় এখন পর্যন্ত গ্রেফতার ৮৫ জন আনসার সদস্য।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর