সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল ফাইন্দা বিল জলমহাল

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:০৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:০৪:৫৭ পূর্বাহ্ন
প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল ফাইন্দা বিল জলমহাল
স্টাফ রিপোর্টার :: দিরাই থানাধীন ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রাম ও আনোয়ারপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ফাইন্দা বিল জলমহালে অবৈধভাবে মাছ ধরার প্রচেষ্টাকালে প্রশাসন সফল অভিযান চালিয়েছে। পুলিশ জানায়, শনিবার (৮ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, ওই বিলটিতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬ থেকে ৭ হাজার লোক মাছ ধরার উদ্দেশ্যে পলো, বেড় জাল, কোচা, বড় হাতর, উড়াল জাল ও ঝাপ জালসহ জলমহালের পাড়ে জড়ো হতে থাকে। সংবাদ পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশ টিম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথবাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত জনতাকে বুঝিয়ে শান্তিপূর্ণভাবে ফেরত পাঠান। সকাল সাড়ে ৮টার দিকে উপস্থিত জনতা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় মাছ ধরার চেষ্টা স¤পূর্ণভাবে প্রতিহত করা হয় এবং জলমহালের স¤পদ রক্ষা করা সম্ভব হয়। ফাইন্দা বিলটি ঘাইকটা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রভু লাল দাসের ইজারাকৃত জলমহাল। তিনি ১৪৩১ বাংলা সনে জলমহালটি ৬ (ছয়) বছরের জন্য ইজারা গ্রহণ করেন। জলমহালটির মোট আয়তন ১৯২ একর এবং সেখানে প্রতি বছর প্রায় ৩৫-৪০ লক্ষ টাকার মাছ আহরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা