সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামালগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৩:৫৮ পূর্বাহ্ন
জামালগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ ১ আসনের মনোয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও বর্তমান যুবদল নেতা মাহবুবুর রহমান মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায় জামালগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে ভীমখালী ইউনিয়ন যুবদলের সহযোগীতায় পবিত্র রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভীমখালীর মল্লিকপুর বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপনের সভাপতিত্বে ভীমখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আশিক নূরের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভীমখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আফজল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, এডভোকেট শাহিনুর রহমান, এমদাদুল হক আফিন্দী, নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, ফরিদ মিয়া তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল খালিক, নাজিম উদ্দীন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান, আরাফাত উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ লিয়াকত, এমদাদুর রহমান হিরন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জহিরুল হক, সদস্য আতিকুর রহমান, আলমগীর হোসেন, ভীমখালী ইউনিয়ন যুবদলের সহসভাপতি তাজু রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাকান তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, বেহেলী ইউনিয়ন যুবদলের সভাপতি নয়ন ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সদর ইউনিয়নের সভাপতি ইয়াছিন মিয়া, সাংগঠনিক সামছু মিয়া, ফেনারবাঁক ইউনিয়ন যুবদল সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উত্তর ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন মাসুম, সাধারণ সম্পাদক আ: ছালাম, সাংগঠনিক সম্পাদক মো ফারুক মিয়া চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স