সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি

কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:০৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:০৭:৫৬ পূর্বাহ্ন
কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন না করায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
জামালগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক কারা নির্যাতিত শাহ মো. শাহজাহানসহ সকল ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শাহজাহান ভাইয়ের ঘাটি - জামালগঞ্জের মাটি, শাহজাহান ছাড়া কমিটি - মানি না মানব না, আব্দুল হকের কমিটি - মানি না মানব না এসব স্লোগানে মুখরিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের গেইটের সামনে প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নূর সাদী, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমদ, বিএনপি নেতা আবু সায়েম মেম্বার, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন ফারুকী, আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুকন, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জামালগঞ্জে পকেট কমিটি করা হয়েছে। বার বার জেল জুলুম নির্যাতনের শিকার শাহ মো. শাজাহানসহ ত্যাগীদের কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। শাহজাহান ভাইকে কমিটিতে নেওয়া না হলে বর্তমান কমিটিকে কোন কর্মসূচি পালন করতে দিব না। একটা ছবির কারণে শাহজাহান ভাইকে কমিটিতে রাখা হয়নি। অথচ বহু ছবিযুক্ত আওয়ামী দোসরদের জামালগঞ্জসহ বিভিন্ন উপজেলার কমিটিতে রাখা হয়েছে। আওয়ামী লীগের আতঙ্ক শাহজাহান ভাইয়ের বিকল্প নেই। বিগত ষোল বছর যারা কোন কর্মসূচিতে ছিল না তারাই আজ কমিটিতে এসেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই কমিটি বাতিল করে মো. শাহজাহানসহ ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা

হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা