সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের পক্ষে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের পক্ষে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের পক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ মার্চ) স্থানীয় রঙ্গারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই। ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশীদ ও গোলাম মোস্তফা বুলবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফুল মিয়া, আব্দুল মালেক, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল হোসেন, আব্দুল কাইয়ুম, মো. আব্দুল গণি, উপজেলা বিএনপি নেতা ফারুক মাস্টার,আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা যুবদল নেতা তোফাজ্জল হোসেন, সোহেল মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, অ্যাড. নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে বিগত সময়ে বিএনপি ও অঙ্গসংগঠন আন্দোলনে সক্রিয় ছিল। তিনি তৃণমূলের একজন ত্যাগী নেতা। আগামী নির্বাচনে তাঁর হাতে দলীয় প্রতীক তুলে দিলে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র বিজয় সুনিশ্চিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর