সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নৌকায় পাচার হচ্ছিল দেড় কোটি টাকার ভারতীয় কাপড়

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১২:৫৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন
নৌকায় পাচার হচ্ছিল দেড় কোটি টাকার ভারতীয় কাপড়
স্টাফ রিপোর্টার ::
নৌকায় বহন করা তুষের বস্তার নিচ থেকে বেরিয়ে এলো ভারতীয় থানকাপড়, থ্রিপিস, শাড়ি, লেহেঙ্গা, সুটপিসের প্যাকেটসহ নানান ভারতীয় পণ্য। পাচারের সময় শুক্রবার সকালে বিজিবি অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। বিজিবি জানায়, সুনামগঞ্জ শহরের সাহেবাড়ি ঘাট এলাকায় নোঙর করা স্টিলবডি নৌকাতে তুষের বস্তার নিচে ভারতীয় কাপড়ের বস্তা পাচার করা হচ্ছে - এমন খবর পেয়ে বিজিবির ২৮ ব্যাটালিয়নের সদস্যরা নোঙর করা অবস্থায় ওই নৌকায় অভিযান চালিয়ে তুষের বস্তার নিচ লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তায় রাখা ভারতীয় কাপড় উদ্ধার করেন। আটক করা কাপড়ের মূল্য দেড় কোটি টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুষের বস্তা বোঝাই নৌকা থেকে ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে তাহিরপুর এবং সুনামগঞ্জ থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও কাপড় আটক করেছে বিজিবি। ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের সীমান্ত এলাকার বিওপিগুলোতে বিজিবির সব ধরনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর