সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শাল্লা বড়গাঁও ইয়ারাবাদ জলমহালে কোটি টাকার মাছ লুট

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪৯:৪২ পূর্বাহ্ন
শাল্লা বড়গাঁও ইয়ারাবাদ জলমহালে কোটি টাকার মাছ লুট
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার লুট হওয়া বড়গাঁও ইয়ারাবাদ জলমহালে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন জলমহালের ইজারাদার ভাটি ইয়ারাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি। ক্ষতিগ্রস্ত ইজারাদার শাল্লা উপজেলার ভাটি ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা। বৃহ¯পতিবার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে আবেদন দেন তিনি। আবেদনে তিনি উল্লেখ করেন, জলমহালটি উন্নয়ন পরিকল্পনায় ভূমি মন্ত্রণালয়, সায়রাত অধিশাখা-১ এর স্মারক নং ৩১.০০.০০০০.০৫০.৬৮.০১৩.২০২০-২০৫, তারিখ- ২৪/০২/২০২০ খ্রিঃ মোতাবেক ১৪২৭-১৪৩২ বাংলা সন মেয়াদে ইজারাপ্রাপ্ত হয়ে যথারীতি চুক্তি স¤পাদন ক্রমে জলমহালের দখলপ্রাপ্ত হয়ে নির্ধারিত ইজারা মূল্য ও অন্যান্য করাদি পরিশোধ করে জলমহালটি ভোগ-দখল করেন। ইজারা মেয়াদের ১ম দফায় জলমহালটিকে মৎস্য অভয়াশ্রমে পরিণত করে মৎস্য আহরণ স¤পন্ন শেষে ২য় দফায় অর্থাৎ ১৪৩০-১৪৩২ বাংলা সন মেয়াদে আবারো কোটি টাকা ব্যয়ে জলমহালটিকে মৎস্য অভয়াশ্রমে রূপান্তর করা হয়। ৪ মার্চ ভোর থেকে বিল সংশ্লিষ্ট এলাকাসহ আশে-পাশের এলাকার প্রায় হাজার হাজার লোকজন ‘মব’ সিস্টেমে ইজারাকৃত জলমহালের মৎস্য অভয়াশ্রমে নেমে পলো, জালসহ মাছ ধরার অন্যান্য সামগ্রী দ্বারা প্রকাশ্য দিবালোকে মাছ লুট করে নিয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ইজারাদার। উল্লিখিত বিষয়টি মানবিক বিবেচনা ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু