সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পানি নিস্কাশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০৩:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০৩:৪৭:৩৮ অপরাহ্ন
পানি নিস্কাশনের নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে অভিযোগ পাঠ করছেন খান মো মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে পাগনা হাওরের পানি নিষ্কাশনের নামে ফেনারবাঁক ও শান্তিপুর গ্রামের ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শান্তিপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য খান মো. মোজাম্মেল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, পাগনা হাওরের পানি নিষ্কাশনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এর আগেই স্বেচ্ছাশ্রমে গজারিয়া খাল খননের চেষ্টা করে কয়েক গ্রামের মানুষ। পরবর্তীতে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ফেনারবাঁক ও শান্তিপুর গ্রামের সম্মিলিত উন্নয়ন ফান্ড থেকে টাকা উত্তোলন করে সেচমেশিন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। কিন্তু গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জুলফিকার চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী মিলে ইচ্ছেমতো ফান্ডের টাকা উত্তালন করে খরচ করেছে। এমনকি তারা স্বেচ্ছাশ্রমের কাজ দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের পাঁয়তারা করে আসছে। পানি নিষ্কাশন বাবদ এ পর্যন্ত ফান্ডের কত টাকা খরচ হয়েছে জিজ্ঞেস করলে হিসাব দিতে বাধ্য নয় বলে জানায় জুলফিকার চৌধুরী রানা। তিনি হুমকি দিয়ে বলেন, যারা হিসাব চাইবে তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন মামলায় চালান করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসক বরাবরে শান্তিপুর গ্রামের আশরাফ খান ফান্ডের টাকার তদন্ত চেয়ে আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুলফিকার চৌধুরী রানা সংবাদ সম্মেলন করে আমাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে প্রচার করেন। পানি নিষ্কাশনে গ্রাম থেকে লক্ষাধিক টাকা তুলা হলেও হিসাব পাওয়া গেছে ৬৫ হাজার টাকা। বাকি টাকা রানা আত্মসাত করেছেন। অতীতে সাবেক এমপি নজির হোসেনের অনুদানের দেড় লক্ষ টাকা, নজির হোসেন কর্তৃক জিয়া পরিষদের অনুদানের ১২ টন চাল-গম আত্মসাত করেছে। যা তদন্ত করলেই সব বের হয়ে আসবে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, জুলফিকার চৌধুরী রানার সাথে সাবেক মহিলা সাংসদ শামীমা আক্তার খানম ও তার স্বামী শাহরিয়ার চৌধুরী বিপ্লবের ঘনিষ্ট সখ্যতা ছিল। মহিলা এমপির প্রকল্পের টাকায় ফেনারবাঁক বাজার, গুচ্ছগ্রাম প্রকল্পের কাজে তার সম্পৃক্ততা আছে। তিনি এসব কাজে নিয়োজিত শ্রমিকের টাকাও আত্মসাত করেছেন। এমনকি রানার বাড়িতে মহিলা এমপির অনুদানের ঘর এখনও আছে। তার আত্মীয়-স্বজনও মহিলা এমপির অনুদানের ঘর, সোলারসহ নানা সুবিধা পেয়েছে। এমনকি বিএনপি যেসব নির্বাচনে অংশ নেয়নি সেসব নির্বাচনে রেজাউল করিম শামীম ও সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের প্রচারণায় অংশ নিয়েছে তারা। এসব প্রমাণ থাকার পরও জুলফিকার চৌধুরী রানা ও বিএনপি নেতা মোজাম্মেল চৌধুরী নিজেদের পরিচয় ঢাকতে গিয়ে অন্যদেরকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করছে। আমরা এই অর্থ আত্মসাতকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ