সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:২১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:২১:০৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: গত মঙ্গলবার (৪ মার্চ) জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৩০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে বাছাইকৃত ৩৫ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম ল্যান্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে বলেন, ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের সকল উপজেলার দরিদ্র চক্ষু রোগীদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ঠোঁট কাটা রোগীদের চিকিৎসা সেবাসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। তিনি আরও বলেন, এই মানবিক কার্যক্রমগুলো বাস্তবায়নে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সুনামগঞ্জের কৃতী সন্তান এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি স্যারে এই যুগান্তকারী অবদান গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে অনেক ভূমিকা রাখছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রুহুল আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের উপদেষ্টা ও পরিচালক দেবব্রত রায় বিপ্টু, ম্যানেজিং ডাইরেক্টর মো. মশিউর রহমান এবং ডাইরেক্টর ফাইন্যান্স এন্ড একাউন্টস শ্যামল চন্দ্র তালুকদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার