সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

মোল্লাপাড়ায় বাঁধের মাটি দিয়ে রাস্তা নির্মাণ!

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৪:২২ পূর্বাহ্ন
মোল্লাপাড়ায় বাঁধের মাটি দিয়ে রাস্তা নির্মাণ!
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন হাওরের রাস্তা নির্মাণে একই স্থানের পুরাতন বেড়িবাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করা হয়েছে। অন্তত ২ শত ফুট রাস্তায় নামেমাত্র মাটি ফেলে নির্মাণ দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের লালপুর গ্রাম সংলগ্ন হাওরের রাস্তা নির্মাণে একই স্থানের পুরাতন বেড়িবাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করা হয়েছে। খাল খননের ন্যায় এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলন হয়েছে। এই বাঁধের আশপাশের কয়েক জায়গায় জমিতে পুকুরের ন্যায় প্রশস্ত ও গভীর করে খনন করা হয়েছে। প্রায় ২ শত ফুট নামেমাত্র মাটি ফেলে রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া যাতায়াতের পাকা সড়কের উপর মাটি সংরক্ষণ করায় ধুলাবালি জমে এবং বাতাসে উড়ে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। অভিযোগ উঠেছে, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের টি.আর প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ২ লাখ টাকা ব্যয়ে এই হাওর এলাকার রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। একই সাথে পুরাতন বেড়িবাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন করে গ্রামের বেশিরভাগ বাড়িতে বেচাকেনা করা হয়েছে। লালপুর গ্রামের পাকা সড়কের পাশে নামেমাত্র মাটি ফেলা হয়েছে। কিন্তু মাটি বেচাকেনার ব্যবসা হয়েছে বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রামের মানুষে মাটি কিনেছেন। কিন্তু অন্যান্য মাটির কাজ কিছুই হয়নি। বরং পাকা রাস্তার উপর মাটি সংরক্ষণ করায় ধুলাবালির উৎপাদন হয়েছে। রমজানের দিনে পরিচ্ছন্ন রাস্তায় এখন মাটি ও ধুলিকণার স্তূপ। যা বাতাসে উড়িয়ে আশপাশের পরিবেশ নোংরা করছে। মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, আমি সদর উপজেলা পিআইও অফিস থেকে ২ লাখ টাকা টিআর প্রকল্পের আওতায় বরাদ্দ পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যার পানিতে এলাকার মানুষের বসতঘর ডুবে যায়। তাই মানুষে মাটি কিনেছেন। এস্কেভেটর মেশিন আমিই এনেছিলাম। তিনি বলেন, আমার ইউনিয়নজুড়ে আরও প্রায় ৮টি প্রকল্পের কাজ চলছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত বলেন, টিআর প্রকল্পের আওতায় মোল্লাপাড়া ইউনিয়নে রাস্তা সংস্কারের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মাটির কাজ চলছে। তদন্ত করে যদি কাজে অনিয়ম পাওয়া যায়, তবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব