সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার তোফায়েল আহমদ

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:১১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:১১:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার তোফায়েল আহমদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে তোফায়েল আহমদকে। তোফায়েল আহমদ এর পূর্বে পুলিশ সুপার হিসেবে খুলনায় (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জসহ কক্সবাজার, নীলফামারী, যশোর জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপারদের (পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সুনামগঞ্জের পুলিশ সুপার পদে ব্যাচ (বিসিএস ২৪) তোফায়েল আহমদকে পদায়ন করা হয়। অন্যদিকে একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের সদ্য প্রত্যাহারকৃত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খানকে (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক