সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাইয়ে বিল লুটের উৎসব, প্রশাসন অসহায়

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:০১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:০১:১৯ পূর্বাহ্ন
দিরাইয়ে বিল লুটের উৎসব, প্রশাসন অসহায়
সামছুল ইসলাম সরদার :: দিরাইয়ে বিল লুটের উৎসব চলছে। গত চার দিনে কামানা, মেঘনা বারোঘড়, হাতনিসহ কয়েকটি বিল লুট করেছে এলাকার উচ্ছৃঙ্খল জনতা। সর্বশেষ বুধবার তারা লুট করেছে উপজেলার করিমপুর ইউনিয়নের বেতইর নদী। হাজার হাজার জনতা ঠেকাতে অসহায় হয়ে পড়ে প্রশাসন। বেতইর নদীর সাব ইজারাদার লিপন হাসান বলেন, আমরা সরকারি বিধি অনুযায়ী তিন বছরের জন্য বেতইর জলমহাল ইজারা এনেছি। যাবতীয় রেন্ট পরিশোধ করে আমরা অনেক টাকা খরচ করে জলমহাল সাজিয়েছি। আগামী বছর বিল ফিসিং করার কথা। বুধবার সকালে এলাকার উচ্ছৃঙ্খল মানুষ জোরপূর্বক আমাদের সাজানো বিলের মাছ ধরে নেয়। আমরা এবং পুলিশ প্রশাসন তাদের বাধা দিলেও কিছু করতে পারেনি। আমরা প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করবো। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমরা সেনাবাহিনীসহ বেতর নদীতে গিয়েও হাজার হাজার জনতাকে সামাল দিতে পারেনি। ইজারাদার মামলার প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, আমরা সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীসহ বেতর নদীতে অবস্থান করি। প্রথমে সামাল দিলেও পরে হাজার হাজার জনতা সমবেত হয়ে জলমহালে মাছ ধরতে গেলে তাদের সামাল দিতে আমরা অনেকটা অসহায় হয়ে পড়ি। দিন-দুপুরে এভাবে জলমহাল লুট খুবই দুঃখজনক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ