সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ১২:৫৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ১২:৫৮:২১ পূর্বাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: জমিয়তে উলামায়ে ইসলাম, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক, প্রশাসনিক ও মিডিয়া কর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) পৌর শহরের পানসী রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা রমজানের তাৎপর্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সবসময় সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই ইফতার মাহফিল আয়োজনের উদ্দেশ্য হলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি করা এবং রমজানের পবিত্রতা রক্ষা করা। তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর নেযাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ। এর আগে মাহফিলে অতিথিদের অভ্যর্থনা জনান নবনির্বাচিত সাধারণ স¤পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, প্রিন্সিপাল আব্দুল করিম, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলজনা আবুল ফজল, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, মাওলানা আব্দুস শহীদ, হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি আব্দুল হক আহমদী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু