সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

সুনামগঞ্জে ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩৩

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:৫৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:৫৯:২২ পূর্বাহ্ন
সুনামগঞ্জে ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩৩
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট বিভাগে ফেব্রুয়ারি মাসে ৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪৪ জন। মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় ও কম হয়েছে মৌলভীবাজার জেলায়। ফেব্রুয়ারি মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন, মৌলভীবাজার জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ৬ জন সিএনজিচালিত অটোরিকশার চালক ও আরোহী, ৬ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় দুটি দুর্ঘটনায় দুজন, এ সময় ১২ জন চালক নিহত হয়েছেন। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম