সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশস্ত জায়গায় ফেরিঘাটের সিঁড়ি নির্মাণ করুন

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪৯:০৫ পূর্বাহ্ন
লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশস্ত জায়গায় ফেরিঘাটের সিঁড়ি নির্মাণ করুন
ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় পৌ কর্তৃপক্ষের উদ্যোগে শহরের লঞ্চঘাটে অবৈধ স্থাপনা বাঁচিয়ে সংকীর্ণ জায়গায় ফেরিঘাটের সিঁড়ি নির্মাণ করার কাজ চলছে। ব্যয় হবে ২০ লক্ষ টাকা। সংবাদে বলা হয়েছে যে, এতে পথচারি ও ফেরিযাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরাও আশাহত হয়ে ক্ষোভ প্রকাশ করছি। কোনও পৌরসভার অভ্যন্তরে অবৈধ স্থাপনা বলতে বুঝায় পৌরসভার অথবা ডিসি খতিয়ানের জায়গায় অনুমতি ব্যতিরেকে স্থাপনা নির্মাণ। লঞ্চঘাটে ফেরিঘাটের সিঁড়ি নির্মাণের ক্ষেত্রে এমন অবৈধ স্থাপনাকে বাঁচিয়ে সিঁড়ি নির্মাণের কাজ সম্পন্ন হলে দুইটি অনিয়ম সংঘটিত হবে। একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা এবং অন্যটি অনুপযুক্ত কিংবা অস্থানে সিঁড়ি নির্মাণ করা। দ্বিতীয়টির সঙ্গে অর্থ অপচয়ের সমূহ আশঙ্কা জড়িত। পৌরবাসী মনে করেন, বর্তমানে সরকার নিয়োজিত পৌর কর্তৃপক্ষ যদি এর দায় নিজের কাঁধে নিতে না চান তবে তাঁর উচিত হবে শুরু হওয়া কাজ এখনই বন্ধ করা এবং তৎপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংকীর্ণস্থানে সিঁড়ি নির্মাণ না করে প্রশস্ত ও অধিকতর সুবিধাজনক স্থানে সিঁঁড়ি নির্মাণ করা। আমরা পৌরবাসীর অভিমতের সঙ্গে একমত প্রকাশ করছি এবং তৎপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কাছে দাবি করছি যে, তিনি বিষয়টি তদন্ত করে দেখে জনস্বার্থ রক্ষা হয় এমন ব্যবস্থা নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর