সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

হাওরের বাঁধ পরিদর্শনে পাউবো’র বোর্ড সদস্য

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪০:২৫ পূর্বাহ্ন
হাওরের বাঁধ পরিদর্শনে পাউবো’র বোর্ড সদস্য
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালনা কমিটির সদস্য নূরুল হক আফিন্দী। মঙ্গলবার দিনব্যাপী জামালগঞ্জের হালির হাওরের ৬, ৭ ও পাগনার হাওরের বোগলাখালী ক্লোজারের ৩৯ ও ৪০ নম্বর পিআইসি, ধর্মপাশা উপজেলার ১২, ১৩ ও ৩১(ক্লোজার) নম্বর পিআইসি এবং মধ্যনগর উপজেলার ১৮ (ক্লোজার) ও ১৯ নম্বর পিআইসির কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, পাউবো’র সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, পাউবোর জামালগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, ধর্মপাশা উপজেলা সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মধ্যনগর উপজেলার সহকারী প্রকৌশলী নূর আলম, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদের সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, সাংবাদিক আফরোজ রায়হান, কর্ণ বাবু প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ বলেন, যে সমস্ত ক্লোজারে এখনো জিও টেক্স মোড়ানো হয়নি, অচিরেই তা বাস্তবায়ন করতে হবে। বাঁধের কাজে কোন ধরনের অনিয়মের সুযোগ নেই। পাউবো’র বোর্ড সদস্য নূরুল হক আফিন্দী বলেন, তিন উপজেলার বেড়ি বাঁধের কাজ ঘুরে দেখলাম। বাঁধের কাজ মোটামুটি সন্তোষজনক। যে সমস্ত বাঁধে জিও টেক্স ও দুর্বাঘাস লাগানো হয়নি, সে বাঁধের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে। কোন ধরনের অজুহাত দেখিয়ে কাজে অবহেলা করা যাবে না। হাওরের ফসল না উঠা পর্যন্ত প্রত্যেক পিআইসিকে বাঁধে তদারকি অব্যাহত রাখতে হবে। পাশাপাশি জেলা ও উপজেলা মনিটরিং টিমকে নজরদারির আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু