সুনামগঞ্জ , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিসি সম্মেলন শুরু ৩ মে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করতে প্রস্তুত দিরাইবাসী বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার অপ্রয়োজনীয় শতাধিক প্রকল্পে অন্তত ২০ কোটি টাকার অপচয় হাওরে স্বস্তির বৃষ্টি, খুশি কৃষক খন্দকার ও মিজান ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা জেলা জামায়াতের ইফতার মাহফিলে এহসানুল মাহবুব জুবায়ের-প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন দুই দিনের কর্মশালায় কী শিখলেন বিএনপির এমপিরা? জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে থাকছে না আলোকসজ্জা : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সাচনাবাজার মাদ্রাসার কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠেলাগাড়ি চালক আব্দুল হামিদ হত্যায় স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি মাদক কারবারি রিংকু গ্রেফতার দেড় বছর ধরে বন্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ জেলা শ্রমিক ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী, করলেন দুই বৈঠক দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ দিরাইয়ে সুপেয় পানির তীব্র সংকট
দেখার হাওর

অক্ষত প্রকল্পে কোটি টাকা বরাদ্দ

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১২:১৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১২:১৭:৪৮ অপরাহ্ন
অক্ষত প্রকল্পে কোটি টাকা বরাদ্দ
বিশেষ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলায় দেখার হাওরের ফসলরক্ষা বাঁধের আস্তমা-ডাবর সেতু থেকে ৮টি প্রকল্পের সাতটিই ছিল অক্ষত। উথারিয়া নামক ক্লোজারটিই ছিল ভাঙ্গা। এখানে প্রায় কোটি টাকার প্রকল্প নিয়ে সরকারি বরাদ্দ নয়-ছয় হয়েছে। তারপরও এখনো কাজ শেষ করতে পারেনি পিআইসি। সরেজমিন রবিবার সকালে উথারিয়া বাঁধে গিয়ে দেখা যায়, কৃষকরা মাটির কাজ করছেন। কেউ দুর্বাঘাস লাগাচ্ছেন। আস্তমা থেকে উথারিয়া পর্যন্ত ঘুরে দেখা যায় তিনটি প্রকল্পই অক্ষত। উপরের অংশ ও স্লোবের অংশ নতুন দেখাতে বাঁধে অল্প মাটি ফেলা হয়েছে। বাঁধের আশপাশে সরকারি খাস জমি থেকে যে অল্প মাটি নিয়ে বাঁধে প্রলেপ দেওয়া হয়েছে তা স্পষ্ট হয়ে ওঠছে। একইভাবে মহাসিং নদীর অপর পাড়ের চারটি প্রকল্পেরও একই অবস্থা। সেখানেও অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষক ও হাওর আন্দোলনের নেতাদের অভিযোগ এবার পিআইসি গঠনে সিন্ডিকেট করেন উপজেলা কমিটির সভাপতি ও সদস্য সচিব। পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ারদের প্রভাবিত করে ঘরে বসিয়ে প্রিওয়ার্ক করিয়ে মনগড়া প্রতিবেদন তৈরি করেন পাউবো’র এসও মমিন মিয়া। এই রিপোর্ট দেখিয়ে দেখার হাওরের শান্তিগঞ্জ অংশের অক্ষত ৮টি প্রকল্পে ১৬-৩০ লাখ পর্যন্ত প্রতিটি প্রকল্পে বরাদ্দ দেন। এছাড়াও পিআইসি দেবার নামে কয়েক দফা অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। বিল পরিশোধের সময়ও নির্দিষ্ট হারে এসওকে কমিশন দিতে হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মওসুমে এবার শান্তিগঞ্জ উপজেলায় ৬৫টি প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এবার পিআইসি গঠনের শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জের সভাপতি আবু সাঈদ বলেন, আস্তমা-ডাবর থেকে উথারিয়া বাঁধ পর্যন্ত ৮টির মধ্যে সাতটি প্রকল্পই অক্ষত ছিল। একবার ঘুরলেই বুঝা যায় প্রকল্পগুলোর প্রতিটিতেই মাটি ছিল। কিন্তু এই অক্ষত ও অল্প ক্ষতিগ্রস্ত প্রকল্পেও বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে। দায়সারা মাটির কাজ করলেও এখনো দুর্বাঘাস লাগানো হয়নি। পানি উন্নয়ন বোর্ডের সাব স্টেশন অফিসার (এসও) মো. মমিন মিয়া বলেন, দেখার হাওরের ওই ৮টি প্রকল্পে মাটির কাজ শেষ। এখন দুর্বাঘাস লাগানো হচ্ছে। তবে আগামী ১০ মার্চ পর্যন্ত কাজের সময় বাড়ানো হয়েছে। অক্ষত ও অল্প ক্ষতিগ্রস্ত বাঁধে বিপুল বরাদ্দের বিষয়ে তিনি বলেন, সার্ভেয়ারদের রিপোর্টের প্রেক্ষিতেই বরাদ্দ দেওয়া হয়েছে। এতে কোনও অনিয়ম ও দুর্নীতি হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ